1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ সংবাদ প্রকাশের পরই বিএনপি নেতার অভিযান নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটিতে ভোগান্তিতে জনসাধারণ রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি, ২৮ মার্চ ২০২৪
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুর ২টায় নৌ সদর দপ্তরে নৌবাহিনীর প্রধানের সঙ্গে এই সাক্ষাৎ ও মতবিনিময় করেন রাসিক মেয়র মহোদয়। এ সময় রাসিক মেয়র মহোদয়কে শুভেচ্ছা স্মারক প্রদান করেন নৌপ্রধান।

এ সময় রাসিক  মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, দীর্ঘ প্রচেষ্টার পর সম্প্রতি রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট অব কল এবং ভারতে মুর্শিদাবাদের মায়া বন্দর থেকে সুলতানগঞ্জ পর্যন্ত নৌপথে পণ্যবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। এই নৌপথে বাণিজ্য রাজশাহী শহর হয়ে পাবনার ঈশ্বরদী হয়ে আরিচা পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন। রাজশাহী শহরে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপন কাজের অগ্রগতি হচ্ছে। এই সম্পূর্ণ নৌরুটি চালু হয়ে উভয় দেশ লাভবান হবে এবং রাজশাহীর অর্থনীতি গতিশীল এবং কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এ ব্যাপারে সহযোগিতা প্রয়োজন। এ সময় এ ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেন নৌপ্রধান।

সভায় রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব লেঃ জেনারেল (অব:) আবুল হোসেন এবং নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট