1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ : অ্যাটর্নি জেনারেল

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শনিবার ঝিনাইদহ শহরের টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

ঝিনাইদহ, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে একটি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, এটা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়।

আজ শনিবার ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জাতীয় পার্টি ৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে বেঈমানী করেছে এবং রক্ত নিয়ে খেলেছে।’

তিনি বলেন, জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের সেই পুরনো ইতিহাস উন্মোচন করেছে। সুতরাং নূরের ওপর হামলা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এটা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটা অংশ। তাই (জাতীয় পার্টি) নিষিদ্ধের দাবি উঠেছে।

এ বিষয়ে আইনগত দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট