1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নিউজিল্যান্ডের প্রথম চার টেস্ট জয়ী দলের সদস্য অ্যালাবাস্টার মারা গেছেন  - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে এসআরবি-৫-এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদক উদ্ধার সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজিল্যান্ডের প্রথম চার টেস্ট জয়ী দলের সদস্য অ্যালাবাস্টার মারা গেছেন 

  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : নিউজিল্যান্ডের প্রথম চার টেস্ট জয়ী দলের সদস্য  লেগ স্পিনার জ্যাক অ্যালাবাস্টার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

১৯৫৫ থেকে ১৯৭২ সালের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে ২১ টেস্টে ৪৯ উইকেট নিয়েছেন অ্যালাবাস্টার।
নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে প্রথম চার ম্যাচে জয়ী দলের অংশ ছিলেন অ্যালাবাস্টার। ১৯৫৫-৫৬ সালে ভারত ও পাকিস্তান, ১৯৫৮ সালে ইংল্যান্ড, ১৯৬১-৬২ সালে দক্ষিণ আফ্রিকা এবং ১৯৭১-৭২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবারের মত টেস্ট সিরিজ ড্র’তে বড় অবদান রাখেন অ্যালাবাস্টার। ৫ টেস্টে ২২ উইকেট শিকার করেন তিনি। প্রথম টেস্টেই ৭ উইকেট নেন তিনি। ১৮০ রানে ৮ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে দেশের বাইরে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়েও অবদান রাখেন অ্যালাবাস্টার। ১৪৩টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নেন তিনি। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট