1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাসিক ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

নাসিক ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ, দোয়া ও তাবারক বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুরে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল চৌধুরীবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় এ মিলাদ, দোয়া ও তাবারক বিতরণ করা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহাম্মেদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সেলিম প্রধান ও নুরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা এবং প্রধান বক্তা ছিলেন, সদস্য সচিব মমিনুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম মাষ্টার, যুগ্ম আহ্বায়ক সুহিন। এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রবিউল ইসলাম, ইউসুফ মোল্লা স্বপন, সোহাগ, আল-আমীন শেখ, মিরাজ, মিজান, শাহ আলম, রনি, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো: ফারুক, সিরাজ, কাদির, আনু, আল-আমিন, আল মামুন, রিপন ও হিরো সহ প্রমূখ নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট