1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার জামায়াত আমীরের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাঃ হারুন অর রশিদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজের সকল স্তরে নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, মা-বোনদের বিষয়ে জামায়াতে ইসলামীর স্পষ্ট অঙ্গীকার রয়েছে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দু‘টি বিষয় নিশ্চিত করতে চাই—একটি হলো সমাজের সকল স্তরে নারীদের অধিকার ও মর্যাদা, আর দ্বিতীয়টি হলো তাদের নিরাপত্তা। বর্তমানে এ দু’টির ঘাটতি রয়েছে। ইনশাআল্লাহ আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে পুরুষরা পাবে তাদের অধিকার এবং নারীরা পাবে তাদের ন্যায্য অধিকার।”

জনসভায় তিনি চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং নদীকে সম্পদে রূপান্তরের কথাও তুলে ধরেন তিনি। জেলা আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

এছাড়াও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের এমপি প্রার্থী ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের এমপি প্রার্থী ড. মিজানুর রহমান। সভা শেষে জামায়াতে ইসলামীর আমীর চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট