1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নারায়ণগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট: দৈহিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই : জি এম সুমন মুন্সী - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট: দৈহিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই : জি এম সুমন মুন্সী

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

দৈহিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জি এম সুমন মুন্সী। মঙ্গলবার রাতে পানি উন্নয়ন বোর্ড স্কুল মাঠে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মরহুম ইসহাক স্মৃতি দিবা রাত্রি শট ক্রিজ ক্রিকেট টুর্নামেন্টের সিজন- থ্রির ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জি এম সুমন মুন্সী বলেন, খেলাধুলা এমন একটি বিষয় যা মানুষকে জয়-পরাজয়ের মানসিকতা শিক্ষা দেয়। উক্ত টূর্ণামেন্টে ওয়াপদা টাইগার্স চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিটাগাং রোড আহসান উল্লাহ বাণিজ্যিক কমপ্লেক্সের চেয়ারম্যান হাজী জব্বার, পরিচালক হাজী আলী আকবর, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম মানিক।

মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও রুহুল আমিনের সঞ্চালনায় মোঃ ইয়াকুবের সার্বিক ব্যবস্থাপনায় ও নাঈম হোসেন রাজার আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক মিন্টু মোল্লা ,সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের আহবায়ক মনিরুজ্জামান মনির,যুগ্ম আহবায়ক আবু সাইদ সাদেক,জিয়া সৈনিক দল নেতা মনির হোসেন, হোসেন মুন্সি, জাকির হোসেন, ওমর ফারুক, আল আল-আমীন মল্লিক, হেলাল,খোকন ফারুকসহ অনেকেই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট