1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

নাব্যতা সংকটের পাশাপাশি বিশালতা হারাচ্ছে রাজশাহীর পদ্মা

  • প্রকাশের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক………………

রাজশাহীতে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও উজান থেকে ধেয়ে আসা পানিতে ফুলতে শুরু করেছে পদ্মা। নদীতে স্রোত না থাকায় পদ্মা হারাচ্ছে নাব্যতা।

 

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান, শনিবার সন্ধ্যা ৬টায় পদ্মায় ১৬.৭২ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এক সপ্তাহ আগে ২৫ আগস্ট যা ছিল ১৫.৮৬ মিটার। গত বছরের এ সময়ে পদ্মা নদীতে পানি প্রবাহিত হয়েছিল ১৬.৯১ মিটার। পদ্মা নদীর পানি ১৮.৫০ মিটার ওপর দিয়ে প্রবাহিত হলে তা বিপৎসীমা হিসেবে ধরা হয়।

 

তিনি আরও  জানান, উজানের দিকে বৃষ্টিপাত হয়েছে। যে কারণে পদ্মা নদীতে পানি বাড়ছে। বাকুরা, বিহার ও মালদা এলাকায় বৃষ্টিপাত বেশি হলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। ভারতের পানির ঢল রাজশাহীর পদ্মায় আসতে প্রায় তিনদিন সময় লাগে। ভারতের গঙ্গা ও চাঁপাইনবাগঞ্জের মহানন্দা থেকে প্রবাহিত পদ্মা নদী গোয়ালন্দ হয়ে সমুদ্রে মিশে যায়।

 

সরেজমিনে পদ্মা নদীর তীরে গিয়ে দেখা যায়, পদ্মায় পানি বাড়লেও উজানের সেই পানি নদীর বুকে জেগে ওঠা চড়গুলো এখনো ডুবিয়ে দিতে সক্ষম হয়নি। চরের বুকে গজানো কাশবন এখন হাটু পানিতে দাঁড়িয়ে রয়েছে।

 

পদ্মা নদী সংলগ্ন তালাইমারি এলাকার বাসিন্দা রাফিউল হক জানান, নদীতে স্রোত না থাকায় পলিমাটি সরতে পারছে না। বছরের পর বছর নদীর বুকে পলি জমে শক্ত মাটিতে রূপ নিয়েছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে চরগুলো আরও বিশাল হচ্ছে। এতে করে নদীর নাব্য সংকটের পাশাপাশি বিশালতা হারাচ্ছে পদ্মা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট