1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোর-৩, সিংড়া আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নাটোর-৩, সিংড়া আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি………………………………………………….

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩, সিংড়া আসনে পলক, শফিক সহ ১২ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাছাইয়ে নাটোর-৩, সিংড়া আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ৪জন প্রার্থীর কাগজপত্রে ত্রুটি থাকায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কমর্কর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

এসময় এই আসনে নৌকার মনোনীত প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং নৌকার মনোনয়ন থেকে বাদ পড়া স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা পরিষদের সদ্য পদত্যাগ করা সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক সহ ৮ জনের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি।

বাতিল প্রার্থীরা হলেন, জাপার আনিসুর রহমান, স্বতন্ত্র আব্দুল্লাহ আল মামুন, সুপ্রিম পার্টির রুস্তম আলী, স্বতন্ত্র শামসুল ইসলাম।

উল্লেখ্য, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেস্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেস্বর। ১৮ ডিসেম্বর প্রাথীদের প্রতীক বরাদ্দ এবং ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা ১৯ দিন ভোটের প্রচার-প্রচারণার সময় পাচ্ছে। ৭ জানুয়ারি সারাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট