1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

নাটোর লালপুরের ভেল্লাবাড়িয়া আঃ ওয়াহেদ উচ্চ বিদ্যালয় মাঠে শোক র‍্যালী ও শান্তি সমাবেশ

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………………………….

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সংলগ্ন ভেল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-আঃ ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের যৌথ মাঠে এক শোক র‍্যালী ও শান্তি সমাবেশ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৮শে আগস্ট-২৩ ) বিকেলে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজবার আলীর সভাপতিত্বে ও দুড়দুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহাবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার (অবঃ)।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম,দুড়দুড়িয়া ইউপির ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু তালেব,২নং ঈশ্বরদী ইউনিয়নের আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন,২ নং ঈশ্বরদী ইউনিয়নে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম প্রমুখ। এ সময় অত্র ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনার শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্ব-পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট