1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোর জেলা সমিতি, রুয়েট এর পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

নাটোর জেলা সমিতি, রুয়েট এর পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি: নাটোর জেলা সমিতি, রুয়েট এর পক্ষ থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। অদ্য রুয়েটের গেস্ট হাউজে তাঁকে এ সংবর্ধনা ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়। এতে আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আতিকা হোসেন আঁখি, নাটোর জেলা সমিতি, রুয়েটের উপদেষ্টা ও বিএসটিআই’র কর্মকর্তা  প্রকৌ. জুনায়েদ আহমেদ  এবং এলজিইডি’র প্রকৌশলী মোঃ মোবারক হোসেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাটোর জেলা সমিতি, রুয়েটের সভাপতি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম। সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের ১৯ সিরিজের শিক্ষার্থী ও সমিতির সহ-সভাপতি (এডমিন) মোঃ আতিকুর রহমান।
অনুষ্ঠানে নাটোর জেলা সমিতি, রুয়েটের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, এ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, রুয়েটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একজন স্বনামধন্য শিক্ষক এবং তাঁর বাসা নাটোর জেলার সিংড়া উপজেলার অন্তর্গত ভুলবাড়িয়া গ্রামে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট