1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুর উপজেলা আ'লীগের কার্যনির্বাহী কমিটির সভা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নাটোরের লালপুর উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লালপুর, নাটোর প্রতিনিধি…………………………………………

 

আসন্ন ২৮শে জুন ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নাটোরের লালপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ই জুন) বিকেলে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলীর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ।#

 

আরজা/০৩

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট