1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে সেনাবাহিনীর ভুয়া নিয়োগ পত্র দিয়ে অর্থ আত্মসাৎ,আটক ২ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরের লালপুরে সেনাবাহিনীর ভুয়া নিয়োগ পত্র দিয়ে অর্থ আত্মসাৎ,আটক ২

  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর……………………….

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র প্রদান করে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ জন প্রতারককে আটক করেছে র‌্যাব। বুধবার(২১শে সেপ্টেম্বর-২০২২)র‌্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের দেওয়া এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল বাজারে অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র ও জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ প্রতারককে আটক করা হয়।এ সময় ২টি ভূয়া নিয়োগপত্র,মোবাইল ফোন, সিমকার্ড ও মেমোরি কার্ড জব্দ করা হয়।

 

আটকৃতরা হলেন,লালপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে রোকন সরকার(৩৭) ও বাগাতিপাড়া উপজেলার ডুমরাই সারদিয়ার গ্রামের ফজলুর রহমানের ছেলে আশিক আলী(২১)। ব্রিফিং-এ আরও বলা হয়, আটককৃতরা চাকুরী প্রত্যাশী যুবকদের চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকুরী দেওয়ার কথা বলে কৌশলে প্রতারণার মাধমে কম্পিউটারে এডিটিং করে সেনাবাহিনীর মনোগ্রামসহ সিল মোহর ও স্বাক্ষর ব্যবহার করে চাকুরীর ভূয়া নিয়োগপত্র চাকুরী প্রত্যাশীগণের নিকট দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগের সত্যতা স্বীকার করেন। প্রতারক রোকন সরকার সেনাবাহিনীর পদচ্যুত এনসিই হওয়ার সত্ত্বেও উর্দ্ধতন কর্মকর্তার পরিচয় দিয়ে আসতেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট