1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির দায়ে গ্রেফতার ৫ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নাটোরের লালপুরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির দায়ে গ্রেফতার ৫

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন লালপুর…………………………………………….

নাটোরের লালপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্প।

 

গ্রেফতারকৃতরা হলেন, লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের শ্রী রাধেস শ্যামের ছেলে শ্রী রাজ কুমার (২৬), মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের ইলাহী বক্সের ছেলে আয়নাল হক (২৪), দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রবিউল ইসলাম বাবু (২৬), চাঁদ আলী সরকারের ছেলে হোসাইন (২৬) ও হাসান (৩২)।

 

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার(২৬শে নভেম্বর-২২)দিবাগত রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বিলমাড়িয়া বাজার ও দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া বাজারে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করায় ৫ জন অবৈধ পর্নোগ্রাফি ব্যবসায়ীকে গ্রেফতার  করেন।এ সময় তাদের নিকট ৫টি সিপিইউ,১০টি হার্ডডিক্স,৫টি মনিটর, কি-বোর্ড, মাউস, কম্পিউটার ক্যাবল, এসএসডি কার্ড জব্দ করা হয়।,প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে বলে তারা স্বীকার করে।

 

এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, আটক কৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২এর ৮(৩)/৮(৫) (ক)/৮(৫)(খ)/৮(৫)(গ) ধারায় মামলা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট