1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন শ্যামনগরের ভেটখালী বিলে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষক দিশেহারা বিক্ষোভ সমাবেশে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ, বদলিতে সরকারি পাঁচ দপ্তরে পাঁচ চেয়ার শুন্য শ্যামপুর চিনিকলে জিয়া পরিষদের  বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ

নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর (নাটোর)………………………………….

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থানরত ঐতিহাসিক আজিম নগর রেল স্টেশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রানা(২২) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার(১৫ই ফেব্রুয়ারী-২৩)বিকেল ৫ টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রানা লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের রায়হান আলীর ছেলে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রানা বিকালে আজিমনগর রেল স্টেশনের রেল লাইন পার হয়ে প্লাটফর্মে উঠার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে প্লাটফর্মের উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। পরে স্বজনরা নিহতের লাশ উদ্ধার করে নিজ বাড়ি নিয়ে যান।

 

বিষয়টি নিশ্চিত করে আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান বলেন,বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের(জিআরপি)ওসি মিহির রঞ্জন দেব বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহতের খবরে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট