1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নাটোরের লালপুরে ইমো হ্যাক চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৫২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: মেহেরুল ইসলাম

 

# মেহেরুল ইসলাম মোহন লালপুর থেকে………………………

 

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামের পাঁকার মোড় নামক স্হান হতে ইমো হ্যাক প্রতারণা চক্রের আরো ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৩১শে মে)রাত সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামের পাঁকার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

মঙ্গলবার সকালে র‌্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব ০৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন প্রেসব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুর উপজেলার মহারাজপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযান চলাকালে ঐ এলাকার পাঁকার মোড় নামক স্হান হতে ইমো হ্যাক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।

 আটককৃতরা হলো লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের শাহাবুল ইসলামের ছেলে মেহেদী হাসান রনি(২৫),মোহরকয়া ভাঙা গ্রামের ইয়াসিন আলীর ছেলে রবিউল ইসলাম(২২) ও নাগশোষা গ্রামের সাজদার রহমানের ছেলে আরিফুল ইসলাম(৩০)।

এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল,৫টি মোবাইল ফোন,ও ০৯ টি সিমকার্ড জব্দ করা হয়। র‌্যাব আরও জানায়, আকটকৃতরা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে ইমো সফ্টওয়্যারে অবৈধ প্রবেশপূর্বক মেয়ে ও পুরুষের ছদ্মবেশ ধারণ করে পরিচয় গোপনপূর্বক বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন, ইমো সেক্স এবং প্রতারনার মাধ্যমে কৌশলে ভিকটিমের পরিচিত জনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।

পরে আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপদ আইন ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা দায়ের করা হয়। উল্লেখ্য যে,গত(১৪ই মে হতে ২১শে মে ২০২২ইং তারিখ)১ সপ্তাহের ব্যাবধানে লালপুর উপজেলার বিভিন্ন এলাকায়  র‌্যাব,ডিবি ও পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইমো প্রতারণা চক্রের ২৪ জন সদস্যকে গ্রেফতার করেছিলেন।#

এডিট: আরজা/০৫

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট