1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে অবৈধ ভাবে পুকুর খনন, আড়াই লাখ টাকা জরিমানা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নাটোরের লালপুরে অবৈধ ভাবে পুকুর খনন, আড়াই লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন (লালপুর)নাটোর…………………………………………..

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়কৃষ্ণপুর কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও খননকৃত মাটি বিক্রির দায়ে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার(১৬ জুন-২৩) বিকেলে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়কৃষ্ণপুর এলাকায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ভূ-গর্ভস্থ মাটি উত্তোলন ও বিক্রির দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ভেকু ব্যাবসায়ী মান্নান কে দেড় লাখ ও সাবেক মেম্বার আব্দুল আজিজকে এক লাখ মোট আড়াই লক্ষ টাকা জরিমানা করেন।

 

মোবাইল কোর্ট পরিচালনা কালে তারা জানান, অত্র এলাকায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন কাজ চলছে এমন তথ্যের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের দায়ে মান্নানকে দেড় লাখ ও আব্দুল আজিজকে ১ লাখ মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মোবাইল কোর্ট।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট