1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান রাজশাহী কলেজের শিক্ষার্থী নিখোঁজ, বোয়ালিয়া থানায় জিডি রাজশাহী সীমান্তে ৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫

নাটোরের লালপুরের বিলমাড়ীয়াসহ বিভিন্ন গুড় ভান্ডারে অভিযান, জরিমানা লক্ষাধিক টাকা

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর…………………………………

নাটোরের লালপুর উপজেলার ৫নং বিলমাড়ীয়া ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন গুড় ভান্ডারে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করে সর্বমোট ১লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার(১৭ই সেপ্টেম্বর-২০২২)সকাল সাড়ে ৮ টার দিকে বাণিজ্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালকের অ‌র্পিত ক্ষমতাব‌লে, নাটোর জেলা প্রশাসক এবং লালপুর উপজেলা নির্বাহী অফিসার(uno)এর সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর নাটোর জেলা কার্যালয় কর্তৃক লালপুর উপজেলায় এই অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

 

এরই ধারাবাহিকতায় সকাল সাড়ে ৮ টা হ‌তে প‌রিচা‌লিত উক্ত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মোহরকয়া মধ্যপাড়া গ্রামের মৃত খবির সরদারের ছেলে মহসিন সরদারের গুড় ভান্ডার(স্বত্বাধিকারী: মহসিন)কে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ১,০০,০০০ (এক লক্ষ)টাকা এবং দিলালপুর ও ওয়ালিয়া এলাকায় অবস্থিত সাহাবুল গুড় ভান্ডার(স্বত্বাধিকারী: সাহাবুল)কে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ৪০,০০০(চল্লিশ হাজার) টাকাসহ সর্বমোট ১,৪০,০০০(এক লক্ষ চল্লিশ হাজার)টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট ও বিতরণ করা হয়।

 

এ বিষয়ে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনাকালে বলেন, নাটোর জেলার RAB-৫ এর নাটোর CPC-02 এর একটি টিমের সহায়তায় নিয়মিত এ ধরণের অ‌ভিযা‌ন প‌রিচালনা করা হচ্ছে।  জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট