1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের ডিসি-এসপির সঙ্গে রাজশাহী প্রেসক্লাব সভাপতির সৌজন্য সাক্ষাৎ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

নাটোরের ডিসি-এসপির সঙ্গে রাজশাহী প্রেসক্লাব সভাপতির সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি …………………………………………..

 

 

নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ ও পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভাষাসৈনিক পরিবারের সদস্য রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সোমবার (৬ জুন) দুপুরে কর্মকর্তাদ্বয়ের স্ব স্ব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

 

এ সময় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, বাঘার পাকুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ফকরুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন।

 

সাক্ষাতকালে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, জনগণের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর। আগেকার দিনে প্রশাসনের কর্মকর্তাদের সামনেই আসতে ভয় পেত মানুষ। কিন্তু এখন কৃষক, শ্রমিক, রিকশাচালকসহ যেকোনো শ্রেণীপেশার মানুষ সরাসরি আমাদের কাছে এসে সেবা গ্রহণ করে। নাটোরের ডিসির জনমুখী বিভিন্ন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সাংবাদিকরাও প্রশাসনের সঙ্গে কাজ করবে বলে জানান রাজশাহী প্রেসক্লাব সভাপতি।

 

এদিকে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাতকালে সাংবাদিক সাইদুর রহমান পুলিশকে জনগণের নিরাপত্তায় ও থানায় হয়রানিরোধে আন্তরিকভাবে কাজ করার ইঙ্গিত দেন। এ সময় এসপি লিটন কুমার সাহা বলেন, জনগণের জন্যই কাজ করছে পুলিশ। এখানে বিনা অপরাধে সাধারণ মানুষকে হয়রানির সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর। কোনো ঘটনায় পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকলে অবস্থা বেগতিক হওয়ার পূর্বে আমি নিজেই ঘটনাস্থলে যাই। তিনি এসপি থেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী প্রেসক্লাব সভাপতি।#

এডটি: আরজা/০৭

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট