1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় রাণী ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গনে  সভাপতি বিধান শিং এর সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানি অতিথির বক্তব্য রাখেন “নাচোলের রাণী” চলচিত্রের পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে রাণী ইলা-মিত্রের জন্মশতবার্ষিকীর কেক কর্তন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইলা মিত্র গবেষক ও লেখক আলাউদ্দিন আহমেদ (বটু), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ইসরাইল হক সেন্টু।

আলোচনা শেষে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর নৃত্য পরিবেশিত হয়। দুপুর ২টার দিকে ঐতিহ্য গোম্ভীরা ও নাটিকা পরিবেশিত হয়। শেষে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা পাঙ্গনে  স্মৃতি ফলকে মাল্যঅর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট