1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী

পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুকুর থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রিকশাচালকের নাম মকবুল হোসেন (৬০)। তার বাড়ি বারইপাড়া কলোনীপাড়াতে। শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ১২টার দিকে পুঠিয়া থানার পাশে শিবচৌকি পুকুরে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

তিনি জানান, স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে খবর দেয়৷ এরপর ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীর ফুলে গেছে। দেখে মনে হয়েছে দুই থেকে তিন আগে তিনি মারা গেছেন। ওসি বলেন, তিনি পুকুরে ডুবে মারা গেছেন না কি তাকে হত্যা করে ফেলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। তার মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত করা হবে। ময়নাত পরিবার যেভাবে চাইবে সেভাবে মামলা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট