1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে গলায় ফাঁস দিয়ে ১০ বছরের শিশুর আত্মহত্যা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

নাচোলে গলায় ফাঁস দিয়ে ১০ বছরের শিশুর আত্মহত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ১০বছরের ছেলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। (২৭ সেপ্টেম্বর) শনিবার দিবাগত রাতে অনুমানিক: ০৭: ৩০মিনিট হইতে রাত ০৮ টার : মধ্যে নাচোল থানাধীন ০৩ নং নেজামপুর ইউনিয়ন ডিমকইল গ্রামস্থ ভিকটিমের নিজ বাড়ির ভিতরে প্রাচীরের বারান্দার বাঁশের তীরের সহিত উপরে উল্লেখিত তারিখের সময়ে বায়েজিদ হোসেন (১০) নামে প্রাচীরের বারান্দার বাঁশের তীরের সহিত নাইলনের রশি দ্বারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ভিকটিম ডিমকইল গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

প্রাথমিকভাবে জানা যায়, বাড়ির ভিতরে ভিকটিম সন্ধ্যার পূর্বে তার পরিবারের কাছে চা খেতে চায় কিন্তু চিনি না থাকায় তাকে চা দেওয়া সম্ভব হয় না। তাতে ভিকটিম রাগ করে বাড়ির বাহিরে চলে যায় এবং পরে পরিবারের অগোচরে বাড়িতে ফিরে এসে গলায় ফাঁস লাগায়। রাত অনুমান ৮টায় ভিকটিমের বাবা-মা গোংড়ানো শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখে যে ভিকটিম বাড়ির ভিতরে প্রাচীরের বারান্দার বাঁশের তীরের সহিত গলায় ফাঁস লাগায়ে আছে। তখন তারা রশি কেটে ভিকটিমকে নিচে নামায় এবং দেখে সে মৃত্যুবরণ করেছে।

এই বিষয়ে নাচোল থানা তদন্তকারি অফিসার এস আই শরিফুল ইসলাম নিশ্চিত করেন। খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রাইম অ্যান্ড অপস্ ) মোঃ একরামুল হক ও নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।

এস আই শরিফুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট