1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নলডাঙ্গা সাব পোষ্ট অফিসের পিয়ন মো: আলতাব হোসেন দু‘ অফিসে কর্মরত, সেবা বিঘ্নিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

নলডাঙ্গা সাব পোষ্ট অফিসের পিয়ন মো: আলতাব হোসেন দু‘ অফিসে কর্মরত, সেবা বিঘ্নিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: শাহাদাৎ হোসেন খোকন, নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা….

সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা সাব পোষ্ট অফিসের পিয়ন মো: আলতাব হোসেনকে  পার্শ্ববর্তী সাব পোষ্ট অফিস কামারপাড়ায় অতিরিক্ত দায়িত্ব দেয়ায় নলডাঙ্গাবাসির সেবা বিঘ্নিত হচ্ছে। একারণে তাকে (পিয়ন) শুধুমাত্র নলডাঙ্গা পোষ্ট অফিসের দায়িত্ব পালনের জন্য এলাকাবাসি দাবি জানিয়েছে।

জানা গেছে, চিঠিপত্র বিতরণকারী পিয়ন মো: আলতাব হোসেন সততার সাথে কাজ করলেও কামারপাড়ায় অতিরিক্ত  দায়িত্ব দেয়ার ফলে  সুষ্ঠুভাবে কাজ করতে হিমসিম খাচ্ছে। ফলে প্রাপক তাদের চিঠিপত্র সঠিক সময়ে পাচ্ছে না বলে অভিযোগ করেছেন। শুধু নলডাঙ্গায় নয়, কামারপাড়ায় ও একই অবস্থার সৃষ্টি হচ্ছে। আলতাব (পিয়ন) প্রায় ২ বছর যাবৎ অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

পিয়ন মো: আলতাব হোসেন বলেন, তার কাজে কোন গাফলতি নেই, তবে দুটি প্রতিষ্ঠানের অধীনে দ্বৈত দায়িত্ব পালন করতে কিছুটা সময়ের হেরফের হচ্ছে। কষ্ট হলেও  নলডাঙ্গার কাজ সম্পন্ন করে আবার কামারপাড়া অফিসে গিয়ে কাজ করতে হলে তো সময় লাগবেই। তিনি বলেন, আমার উপর কর্তৃপক্ষের অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের চেষ্টা করছি।

এলাকাবাসি চলমান সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুরাহা মেলেনি। সংশ্লিষ্ট বিভাগ জনবল সংকটের অজুহাত দেখিয়ে নতুন সংকট সৃষ্টি করছে।এভাবে মাসের পর মাস বছরের পর বছর চলতে পারে না। নলডাঙ্গার চিঠিপত্র বিতরণের পিয়নকে শুধুমাত্র নলডাঙ্গায় দায়িত্ব পালনের নিয়োজিত রাখা হোক। অপরদিকে কামারপাড়া সাব পোষ্ট অফিসের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য অন্য কাউকে যোগদান করানো হোক। ডাক বিভাগের সেবা সুনিশ্চিত করতে কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিবেন বলে এলাকাবাসির ধারণা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট