1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদীতে ২৫ হাজার টাকা দিয়েও শিক্ষকের প্রতারণার কারণে ছয় পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

নরসিংদীতে ২৫ হাজার টাকা দিয়েও শিক্ষকের প্রতারণার কারণে ছয় পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী………………………

আজ (১৫/২/২০২৪ ইং) বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষার ছিল প্রথম পরীক্ষা। কেন্দ্রে গিয়ে প্রবেশপত্র না পাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়ে ছয় শিক্ষার্থী ,ঘটনার পর থেকে নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নিয়েছে প্রতারণার শিকার হওয়া ছয় শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেক চেষ্টা করেও কোন হাদিস পাওয়া যায়নি প্রতারক শিক্ষক আমিনুলের।

অভিভাবক ও শিক্ষার্থীরা জানায় ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয় এবং নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে নিজ শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী ডিজিটাল গার্লস হাই স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করিতে দিতে পারবে এমন প্রলোভন দেখায় প্রতারক শিক্ষক আমিরুল ইসলাম। পরবর্তীতে ছয় শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি পর্যায়ক্রমে ২৫০০০ টাকা নিয়ে রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র দেওয়ার আশ্বাসদেন। গতকাল রাত পর্যন্ত প্রবেশপত্র দেওয়া আশ্বাসের পর তাদেরকে রায়পুরা উপজেলা বালুয়া কান্দি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা বলে মোবাইল ফোন বন্ধ করে দেন প্রতারক শিক্ষক আমিরুল।

এরপর থেকে প্রতারক শিক্ষক আমিরুল ইসলামকে আর খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে যথারীতি পরীক্ষার সেন্টারে গিয়ে সেখানে বৈধ কাগজপত্র ছাড়া পরীক্ষার হলে প্রবেশ করতে না পেরে কান্নায় ভেঙ্গে পড়েন ছয় শিক্ষার্থীরা। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর সেখান থেকে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় অবস্থান নিয়ে পরীক্ষার অংশ নেওয়ার পাশাপাশি প্রতারক শিক্ষক আমিরুলের বিচার দাবি করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ ব্যাপারে অজ বেলা পৌনে দুইটাই নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম বলেন, বিষয়টি সম্পর্কে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, প্রাথমিকভাবে আমি জানতে পেরেছি। বিদ্যালয়টির অনুমোদনের কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি তবে প্রতারক শিক্ষকের বিরুদ্ধে দ্রুতই প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীদেরকে প্রতারকের হাত থেকে সাবধানতা অবলম্বনের আহ্বান জানান জেলা প্রশাসক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট