1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নড়াইলে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন অনুমোদিত ক্লাবের যাত্রা শুরু - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন অনুমোদিত ক্লাবের যাত্রা শুরু

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ তবিবুর রহমান, নিজস্ব প্রতিবেদন:

নড়াইলের ক্রীড়া অঙ্গনে নতুন ইতিহাস রচিত হলো আজ।প্রথমবারের মতো বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন অনুমোদিত “নড়াইল তায়কোয়ানডো ক্লাব”-র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এক প্রাণবন্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব মোঃ কামরুজ্জামান। তিনি বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন এবং নড়াইলে তায়কোয়ানডোর উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপি’র তায়কোয়ানডো প্রশিক্ষক মোঃ রাশেদুল হাসান, যিনি সম্প্রতি  যুক্তরাষ্ট্রে কুক্কিয়ন আয়োজিত আন্তর্জাতিক হানমাদান প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। তিনি বলেন. “আমি সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজছি, আমার সপ্ন একদিন অলিম্পিকে বাংলাদেশের গৌরব বয়ে আনবে।”

ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মোঃ তবিবুর রহমান তাঁর বক্তব্যে জানান, “নড়াইল থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা, নীতি-নৈতিকতা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা  এবং শিক্ষার্থীদের জন্য দেশ-বিদেশে স্কলারশিপ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”

ক্লাবের সভাপতি ও ৪০ বছরের অভিজ্ঞ মার্শাল আর্ট প্রশিক্ষক এসকে ওয়ালিউর রহমান অভিভাবকদের উদ্দেশে খেলাধুলা ও মার্শাল আর্টের প্রয়োজনীয়তা তুলে ধরে শিশু- শোরদের শারীরিক ও মানসিক উন্নয়নে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে আলোকপাত করেন।

এছাড়াও চমৎকার তায়কোয়ানডো ডেমোনস্ট্রেশন, অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য এবং উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে অনুষ্ঠিত। এই উদ্বোধনী অনুষ্ঠান নড়াইলের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। আয়োজকরা বিশ্বাস করেন, এখান থেকেই গড়ে উঠবে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক চ্যাম্পিয়ন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট