1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাাঁর আত্রাইয়ে আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নওগাাঁর আত্রাইয়ে আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৪৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ,আত্রাই থেকে……………………………….

 

নওগাঁয় আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।

 

শুক্রবার (২৭ মে) বিকেলে ঢাকার আশুলিয়ার জিরোরা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম রুবেল শেখ (৩৫)। সে পাবনা জেলার সুজানগর থানার মমরাজপুর গ্রামের আ: রাজ্জাক শেখের ছেলে।

 

শুক্রবার (২৭ মে) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

 

ওসি আবুল কালাম আজাদ বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে উপজেলার সাহেবগঞ্জ বাজারের জহরুল ইসলাম নামে এক ব্যাবসায়ী নগদ ৯০ হাজার টাকা ও ২৮ হাজার টাকার রিচার্জ কার্ড নিয়ে দোকানে এসে দোকানের এক পাশের সাটার খুলে টাকাসহ ব্যাগ দোকানের ভিতর রেখে অন্য পাশের সাটার খুলতে যায়। কিন্তু আসামী রুবেল একটি সাটার আগে থেকেই তালার ভিতরে আঠা জাতীয় পদার্থ দিয়ে রাখে। এই জন্য ওই ব্যাবসায়ীর তালা খুলতে কিছুটা দেরি হয়। এই সুযোগে কৌশলে গামছা দিয়ে দোকান আড়াল করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় রুবেল।

 

ওসি আরও বলেন, পরে ওই ব্যাবসায়ী থানায় মামলা করলে আশেপাশের সিসি টিভির ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানা যায় আসামীর বাড়ি পাবনা জেলায়। পরবর্তীতে গোয়েন্দা সংস্থার তথ্য ও তথ্য প্রযুক্তি ব্যাবহার করে বৃহষ্পতিবার বিকেলে ঢাকার আশুলিয়া জিরোরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আমাসী স্বীকার করে সে আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য। সে বিভিন্ন জেলায় এসব কার্যক্রম পরিচালনা। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও ওসি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট