1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ১৫৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ ​ষোলো বছরের প্রতীক্ষা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন: একটি শান্তিপূর্ণ নির্বাচনের পথচ্ছবি ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২ বিজিবি-বিএসএফ’র উদ্যোগ: ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন ২ মেয়ে রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ

নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে বহিরাগতের দৌরাত্ম্য বন্ধে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন 

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:                                                  নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীর হামলা ও শিক্ষককে প্রাণনাশের হুমকির প্রতিবাদ এবং ক্যম্পাসে বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে নওগাঁ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ডিগ্রি মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোজাফফর হোসেন,  নওগাঁ সরকারি শিক্ষক পরিষদের সম্পাদক মনিরুজ্জামান বিদ্যুৎ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার কিছু বহিরাগত নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে রিফাত হোসেন নামের এক শিক্ষার্থীর ওপর হামলা চালায়। কলেজে বিএ পাস কোর্সের অনিয়মিত শিক্ষার্থী শিশিরের নেতৃত্বে বহিরাগতরা এ হামলা চালায়।

এ সময় নওগাঁ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মনিরুজ্জামান ওই শিক্ষার্থীকে হামলা থেকে রক্ষা করতে এগিয়ে গেলে বহিরাগতরা প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায়  গত ২৭ এপ্রিল সাধারণ শিক্ষার্থীরা হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। বহিরাগতদের দ্বারা সাধারণ শিক্ষার্থী আক্রান্ত হওয়া এবং শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ায় কলেজে শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

কলেজে বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন ও নওগাঁর সাধারণ নাগরিকদের সহযোগিতা কামনা করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপাধ্যক্ষ মোজাফফর হোসেন বলেন, ‘কলেজ ক্যাম্পাসে একজন শিক্ষার্থী আক্রান্ত হলে যে কোনো শিক্ষকের দায়িত্ব হওয়া উচিত তাকে বাঁচানো। সেই মানবিক দায়িত্ব থেকেই শিক্ষক পরিষদের সম্পাদক মনিরুজ্জামান স্যার শিক্ষার্থী রিফাতকে হামলাকারীদের হাত রক্ষা করতে এগিয়ে গিয়েছিলেন। এটা করতে গিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। একজন শিক্ষক মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে হুমকি-ধামকির শিকার হবে এটা খুবই ন্যক্কারজনক।  এতে করে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে আছে।

কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ক্যাম্পাসের ভেতর ঢুকে বহিরাগত শিশির  নেতৃত্বে ৬-৭ জন সন্ত্রাসী রিফাত নামের এক শিক্ষার্থীর হামলা চালায়। ক্যাম্পাসে এসে শিক্ষার্থীকে মারধর করায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কলেজ ক্যাম্পাসে বহিরাগতের দৌরাত্ম বন্ধ করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট