1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ র পত্নীতলায় বাংলাদেশ শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন ও অভিষেক অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

নওগাঁ র পত্নীতলায় বাংলাদেশ শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন ও অভিষেক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি…………………………………………………..

পত্নীতলায় বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটেরিয়াম কাম কমিউনিটি সেন্টার নজিপুরে সমিতির বার্ষিক সম্মেলন ও নব গঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাঃসম্পাদক প্রণব কুমার দাস মিঠুর সঞ্চালনায় ও পত্নীতলা শিক্ষক সমিতি সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষক মানুষ গড়ার কারিগর এবং জাতীর মেরুদন্ড। তিনি শিক্ষকদের তাদের দায়িত্ব ও সঠিক নেত্রীত্বের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে  মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। আর শিক্ষকদের যেসব যৌক্তিক দাবী আছে সেসব অবশ্যই তিনি মাননীয় প্রধান মন্ত্রীর সামনে তুলে ধরবেন বলে আশা বেক্ত করেন।

এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, সহ-সভাপতি শাহ্ লতিফুর রহমান, আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, শিক্ষক সমিতি নওগাঁর সাঃসম্পাদক আব্দুল গফুর সহ এসময় উপস্থিত ছিলেন দলীয় নেত্রীবৃন্দ, শিক্ষক নেত্রীবৃন্দ, উপজেলার শিক্ষক মন্ডলী, সূধীজন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট