1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ মান্দার আমবাগান থেকে আনারুল ইসলাম এর মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নওগাঁ মান্দার আমবাগান থেকে আনারুল ইসলাম এর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি………………………………….

নওগাঁর মান্দায় আমবাগান থেকে আনারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে  পুলিশ । আজ সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট চৌজা রাস্তার হাতিবান্ধা গাছের পূর্বদিকে চৌজা জাংগাল ফজলুর রহমানের আমবাগান থেকে  মরদেহ টি উদ্ধার করা হয় । নিহত আনারুল ইসলাম তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া শেখপাড়া গ্রামের আমজাদ শেখ এর ছেলে । সে সাবাই বাজারে কানাই টি স্টলে কাজ করতেন

পারিবারিক সূত্রে জানা যায় , সকালে সাবাই হাট বাজারে কানাই টি স্টলে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়  পরে রাতে ‌বাড়িতে না ফেরায় তার পরিবার থেকে তার ফোনে ফোন দেওয়া হয়  ফোন রিসিভ না করায় তারা ভেবে নেই যে পাশের গ্রামে কাঞ্চনপুরে  হিন্দু সম্প্রদায়ের হরিবাসর হচ্ছে সেখানে গেছে তাই তারা আর খোঁজাখুঁজি না করে ঘুমিয়ে পড়ে । আজ সকালে এলাকাবাসী তার মরদেহ ফজলুর রহমানের আমবাগানে দেখতে পাই  ।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান সে প্রায় মাদক সেবন করতো হয়তো গতকাল সে অতিরিক্ত মাদক সেবন করাই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন অনেকে।

সাবাই বাজার কানাই টি স্টলের মালিক কানাই লাল বলেন,  মাঝে মাঝেই প্রস্রাব করার কথা বলে   দোকান থেকে বের হয়ে যায়  সারাদিন আর দোকানে ফিরে আসতো না পরেরদিন আবার পুনরায় দোকানে আসত । গতকাল ও একই কথা বলে  সকাল সাড়ে ৯ টার দিকে প্রস্রাব করতে যাবে বলে দোকান থেকে বের হয়ে যায় সারাদিন আর আমার দোকানে সে  ফিরে আসেনি।  আজ সকালে লোকজনের মুখে শুনতে পাই যে তার মরদেহ আমবাগানে পড়ে রয়েছে ।

এ ঘটনা নিশ্চিত করে  মান্দা থানার পরিদর্শক  (তদন্ত) মেহেদী মাসুদ বলেন,  আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট