1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ গোয়েন্দা পুলিশের বিশেষ আভিযান, পৃথক দু’টি ঘটনায় চুরি হওয়া মোটরসাইকেলসহ ১৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১১ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

নওগাঁ গোয়েন্দা পুলিশের বিশেষ আভিযান, পৃথক দু’টি ঘটনায় চুরি হওয়া মোটরসাইকেলসহ ১৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১১

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কামাল উদ্দিন টগর,  নওগাঁ প্রতিনিধি……………………………………………

নওগাঁর গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। মোটরসাইকেল চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার বেলা এগারোটায় ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এসব তথ্য প্রদান করেছেন অকিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান।

 

সংবাদ সন্মেলনে তিনি জানান, সম্প্রতি জেলার বেশ কিছু স্থানে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এই তৎপরতা রোধে এবং আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে জনসাধারণ জনগনের চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ তৎপরতার অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়ে আসছে।

 

এই অভিযান অংশ হিসেবে পুলিশ গোপন সংবাদ পেয়ে জেলার মান্দা উপজেলার ভাঁসশো ইউনিয় পরিষদের সামনে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় (২১ জুন বুধবার) পুলিশ সুপার মুহম্মাদ রাশিদুল হকের নির্দেশে জেলার বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোঃ হাসমত আলী নেতৃত্বে একটি টিম ঘটনার স্থলে গিয়ে হাতেনাতে দু’জনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজতে থাকা দু’টি মোটর সাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো নওগাঁ জেলাধীন রানীনগর মিরপুর গ্রামের তাইজুল ইসলামের পুত্র মোঃ জিয়াউর রহমান ও মোকামপুর গ্রামের জিয়াউর রহমানের পুত্র মোঃনাজমুল হোসেন।

 

তাদের দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত ঐ টিম অভিযান চালিয়ে রাজশাহী জেলাধীন বাগমার উপজেলার কাচারী কোয়ালীপাড়া গ্রামের আবেশ আলীর পুত্র আমজাদ হোসেন এবং আবুল কালাম আজাদের ছেলে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন স্থানে বিক্রি করা আরও চারটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত উক্ত কোমারপুর গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ আবু তাহেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে ৩টি এ্যাপাচি আরটিআর, ৪টি ডিসকোভার ১০০ সিসি এবং একটি প্লাটিন ১০০ সিসি।

 

অপর ঘটরায় আত্রাই থানা পুলিশের এএসআই মোঃ রাশেদ আলীর নেতৃত্বে আকষ্মিক অভিযান চালিয়ে আত্রাই বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় আত্রাই নতুন ব্রীজের উপর একটি সবুজ রংএর সিএনজি’র ছয় যাত্রী দেহ তল্লাশী চালিয়ে এই গাঁজা গুলো উদ্দার করতে সক্ষম হয়। পুলিশ গাঁজা ও সিএনজিসহ ছয়জনকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর জেলাধীন কচুয়া থানার ভুঁইয়ারা গ্রামের মৃত আছমত আলীর পুত্র জসিম(চৌদ্দ) ও শাহ আলমের পুত্র মোঃ সেলিম(বাইশ) গোপালগঞ্জ জেলাধীন কোটালীপাড়া থানার গোপালপুর গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ সাজ্জাম হাওলাদার, নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের শ্যামল চন্দ্র মোহন্ত(বত্রিশ) ও মৃত রাজেন্ চন্দ্র পলাশ চন্দ্র দেবনাথ,পার নওগাঁ মহল্লার মৃত রইচ মন্ডলের পুত্র বজলুর রহমান(উনটল্লিশ) তাদের প্রত্যেকের শরীরে বিশেষ কায়দায় চৌদ্দ কেঁজি গাঁজা বাঁধা ছিল।

 

পুলিশ ধারণা করছে তারা মাদক চোরাচালানের সক্রিয় সদস্য এবং দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচারের করে থাকে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের নিকট হস্তান্তর করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট