1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

নওগাঁয় জেলা তথ্য অফিস কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা পুরস্কার বিতরণী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি………………………………………………………….

নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৫টায় নওগাঁ অফিসার্স ক্লাব চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার আবু সালেহ মোঃ মাসুদুল হক। নওগাঁর জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ এবং নওগাঁ জেলা প্রেসক্লাব সভাপতি মোঃ কায়েস উদ্দিন। অনষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মহির উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামy রুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, জেলা এ্যাকাউন্টস ও ফিনান্স অফিসার মোযাহারুল ইসলাম, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ফয়সাল হাসান, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ হেলাল উদ্দিন, জেলা গ্রন্থাগারিক এস এম আসিফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা গ্রন্থাগার আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে এ অনুষ্ঠানে নওগাঁ জেলায় কর্মরত দু’জন কর্মকর্তার বদলীজনিত কারনে বিদায় জানানো হয়। দু’জন কর্মকর্তা হলেন জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দিন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট