1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ৩টি উপজেলার নির্বাচন আগামীকাল  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর ৩টি উপজেলার নির্বাচন আগামীকাল 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি…………………….

জেলায় প্রথম ধাপে আগামী কাল ৮ মে’২০২৪ তিন উপজেলা পরিষদের নির্বাচন। উপজেলাগুলো হচ্ছে পত্নীতলা উপজেলা, বদলগাছী উপজেলা এবং ধামইরহাট উপজেলা।

জেলা নির্বাচন অফিসার মো: তারিফুজ্জামান জানিয়েছেন এ তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, বদলগাছী উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পত্নীতলা উপজেলায় ৭৪টি, ধামইরহাট উপজেলায় ৫৩টি ও বদলগাছী উপজেলায় ৬৪টিসহ মোট ১৯১টি কেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত। খবর: বাসস

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে পত্নীতলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৯২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮৯০ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১ হাজার ৩০ জন। ধামইরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ৬২৬ জন, মহিলা ভোটার ৭৯ হাজার ৬১৮ জন ও হিজড়া ভোটার ২ জন। বদলগাছী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৭৬ হাজার ১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ২২০ জন ও মহিলা ভোটার ৮৭ হাজার ৭৮১ জন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট