1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে আছে সান্টু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে আছে সান্টু

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারায় জন সমর্থনে এগিয়ে আছে ঘোড়া প্রতিকের প্রার্থী জননেতা জাকিরুল ইসলাম সান্টু। এমনটাই বলছে বাগমারার সাধারণ ভোটারগন।

উপজেলার তাহেরপুর পৌরসভা,ভবানীগঞ্জ পৌরসভা সহ গোয়ালকান্দি,হামিরকুৎসা,মাড়িয়া,শ্রীপুর ও পশ্চিম বাগমারার গোবিন্দপাড়া,নরদাশ,দ্বীপপুর সহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানা যায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে বর্তমানে জনসমর্থনে অনেক বেশি এগিয়ে জাকিরুল ইসলাম সান্টুর ঘোড়া মার্কা।

গোয়ালকান্দি ইউনিয়নের ভোটার মকলেছুর রহমান জানান,আমরা যতদূর শুনতে ও বুঝতে পারছি তাতে অনেক বেশি ভোটে নির্বাচিত হবে ঘোড়া মার্কা।তিনি আরও বলেন,জাকিরুল ইসলাম সান্টু বাগমারা আওয়ামী লীগের নিবেদিত প্রান।তাই বাগমারাবাসী তাঁকেই নির্বাচিত করবে।

নরদাশ ইউনিয়নের বাসিন্দা আবু বক্কর বলেন,এই এলাকাতে ঘোড়া মার্কা হবে বলেই মনে হচ্ছে। এ ব্যাপারে ঘোড়া প্রতিকের প্রার্থী জাকিরুল ইসলাম সান্টু বলেন,আমি বাগমারার আনাচে কাঁনাচে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছি এবং ভোটারদের ভালো সারা পাচ্ছি। তিনি আরও বলেন,আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার ব্যাপক উন্নয়ন করার চেষ্টা করবো।জাকিরুল ইসলাম সান্টু রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে বর্তমানে দ্বায়িত্ব পালন করছেন এবং ২০১৪-২০১৯ সাল পর্যন্ত বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। বাগমারা উপজেলা আওয়ামী লীগের দির্ঘ মেয়াদে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও বড়বিহানলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আনারস প্রতিকের প্রার্থী আব্দুর রাজ্জাক সরকার (আর্ট বাবু) বলেন,আমি জনগণ কে ভোটদানে উদ্বুদ্ধ করছি।নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হলে আনারস প্রতিক নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মোটরসাইকেল প্রতিকের প্রার্থী নাসিমা আক্তার।জয় হলে বাগমারায় একাধিক শিল্পকারখানা গড়ে তোলার আশ্বাস দেন।

উল্লেখ আগামী ২১ মে ২০২৪ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করছেন ৩জন প্রার্থী। ঘোড়া মার্কা নিয়ে জাকিরুল ইসলাম সান্টু, আনারস প্রতিক নিয়ে আব্দুর রাজ্জাক সরকার আর্ট বাবু ও নাছিমা আক্তার লড়ছেন মোটরসাইকেল প্রতিক নিয়ে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট