1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মনিরুল গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

বাঘায় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মনিরুল গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আমদানি নিষিদ্ধ ইন্ডিয়ার (ভারত) ২১ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম (৩৬)কে গ্রেপ্তার করেছে রাজশাহীর ডিবি পুলিশ। সে উপজেলার আলাইপুর (ভুড়িপাড়া) গ্রামের সাবদার হোসেনের ছেলে।

শনিবার (১৯/০৫/২০২৪) সকাল পৌণে ১১টায় বাঘা থানার রামশাপুর গ্রামের জনৈক জৌলুশ (৬০) (পিতা-মৃত নছির হাজী) এর আম বাগানের পূর্ব পাশের আলাইপুর মহাজনপাড়া টু বাঘা গামী পাঁকা রাস্তা থেকে তাকে ফেন্সিডিল সহ গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আতিকুর রেজা সরকার জানান,তার নের্তেৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনিরুল ইসলামের বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৪ (খ) ধারায় রজু করা হয়েছে।( মামলা নং-২৪, তাং-১৯/০৫/২০২৪ ইং)। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট