1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
ঝড়ে লন্ডভন্ড চাঁপাইনবাবগঞ্জ,ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি শিবগঞ্জ বিপুল পরিমান নেশা জাতীয় সিরাপ সহ পাথর ভর্তি ভারতীয় ট্রাক জব্দ করেছে বিজিবি ​মুসলিম উম্মাহর অভ্যন্তরীণ বিভেদ: সংকট ও সংহতির পথে উত্তরণ  শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং 

নওগাঁর সাপাহারে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম’র হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ছাদেক উদ্দিন,সাপাহার(নওগাঁ)প্রতিনিধি………………………………………….

নওগাঁর সাপাহারে জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংবাদ প্রকাশের জের ধরে বাংলা নিউজ ২৪ ডটকম এর জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত হন। এরই প্রতিবাদে খুনের সাথে জড়িত সকলকে গ্রেফতারে দাবী সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরে দাবীতে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

শনিবার বেলা ১১টায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি হাফিজুল হক, সাধারণ সম্পাদক আ. রহিম, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, ছাদেক উদ্দিন মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কার, দপ্তর সম্পাদক আল মামুন।

 

এসময় বক্তারা বলেন “ সারাদেশে সাংবাদিক নির্যাতন একটি সচরাচর প্রথা হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকরা যখন সত্যটা তুলে ধরছে তখনই হামলা-মামলার শিকার হচ্ছে। এভাবে সাংবাদিক নির্যাতন চললে আমরা সাংবাদিকরা প্রতিরোধ গড়ে তুলবো।” এছাড়াও সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর এগিয়ে আসা উচিত বলেও দাবী করেন বক্তারা। অনুষ্ঠিত মানববন্ধনে সাপাহার প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট