1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

নওগাঁর সাপাহারে ইস্পাহানি কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৫২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: সাদেক হোসেন

 

# ছাদেক উদ্দীন, সাপাহার (নওগাঁ) থেকে………………………………

 

নওগাঁর সাপাহারে ইস্পাহানি কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কৃষি প্রযুক্তি ও চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর আয়োজনে এ উপলক্ষে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সজীব ট্রেডার্স এর তত্ত্বাবধানে ইস্পাহানি পণ্য মেলা, কুইজ ও ক্রিড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। এসময় ইস্পাহানি এগ্রো লিমিটেড এর বিভিন্ন কৃষি পণ্যের কার্যকারিতা গুণগত মান সহ এ সংক্রান্ত সার্বিক দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্পাহানি এগ্রো লিমিটেড বগুড়া শেরপুর অফিসের রিজিওনাল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সিনিয়র এক্সিকিউটিভ (সেলস এন্ড মার্কেটিং) মোঃ আবু সাঈদ। বগুড়ার শেরপুর আঞ্চলিক এক্সিকিউটিভ মার্কেট ডেভলপমেন্ট কর্মকর্তা কৃষিবিদ নিয়াজ মুর্শিদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারি উদ্ভিদ বিষয়ক কর্মকর্তা আতাউর রহমান সেলিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার, আয়নাল হক ও মোস্তাকিম হোসেন, সাপাহার প্রেসক্লাব সহ-সভাপতি দৈনিক মানবকন্ঠ ও আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক হাফিজুল হক, সজীব ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী শ্যামল সাহা ও প্রেস ক্লাব সদস্য নয়া দিগন্ত প্রতিনিধি, দৈনিক সবুজনগর সাপাহার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সাদেক উদ্দিন প্রমুখ।

 

কৃষক, ছাত্র-ছাত্রী ও শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ক্রিড়া ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#

এডিট: আরজা/০৭

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট