1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন ‎ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁর রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন ‎

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ‎বিশেষ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল ১.০ কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার (২১সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ‎রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (রাইডো) আয়োজনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

এসময় ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দীন জোয়ার্দার, সহকারী শিক্ষক মন্ডলি, রাইডো প্রতিষ্ঠাকালীন সদস্য ও ব্রেইন ব্যাটল ১.০ ও ক্যারিয়ার গাইডলাইনের ইভেন্ট কমিটির সদস্য সচিব ডা: মো: রুমন হোসেন, সদস রিপন ইসলাম, খন্দকার রাব্বী, নাইমুর রহমান ও মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

‎আয়োজকরা জানান, কার্যক্রমটি প্রিলিমিনারী রাউন্ড একযোগে রাণীনগর উপজেলার ৩৯টি উচ্চ বিদ্যালয়সহ আলিয়া মাদ্রাসা (বাংলা, ইংরেজী, পদার্থ, রসায়ন, গণিত, জীব বিজ্ঞান ও সাধারণ জ্ঞান) বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২য় ধাপে প্রতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজয়ী ৫জন করে মোট ১৯৫জন শিক্ষার্থীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এর মধ্যে সেরা ১৫জনকে আকর্ষনীয় পুরস্কার দেয়া হবে। পরবর্তিতে একই দিনে নবম, দশম, একাদশ, দ্বাদশ ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উদ্বোধনের প্রথম দিনেই সাতটি বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট