1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা(নওগাঁ) প্রতিনিধি…………………………………………..

নওগাঁর মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, চোলাইমদসহ বিভিন্ন মামলার ৭জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত হলেন, কোঁচড়া দক্ষিণপাড়া গ্রামের হৃদয় রানা (২২), মেহের বক্স (৪৫), নজরুল ইসলাম (৫৫), ময়েজ উদ্দিন (৪০), আব্দুল মালেক (৩৫), মিঠুন (৩০) ও আনোয়ার হোসেন (৪০)।

 

এদের মধ্যে দেশীয় অস্ত্রসহ হৃদয় রানা, চার লিটার চোলাইমদসহ মেহের বক্স, নাশকতা মামলায় নজরুল ইসলাম এবং পরোয়ানাভূক্ত আসামি আব্দুল মালেক ও মিঠুনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সাত কে গ্রেপ্তার করে পুলিশ। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট