1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর মান্দায় নৃগোষ্ঠী শ্রমিকদের মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁর মান্দায় নৃগোষ্ঠী শ্রমিকদের মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি………………………………………….

নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শ্রমিকদের মারধর করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাবাইহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

ঘটনায় আজ শুক্রবার বেলাল হোসেন, জামাল হোসেন, হোসেন আলীসহ ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

 

মারধরে আহতরা হলেন, বিদ্যুৎ পাহান (২৩), ফুলঝাড়ি পাহান (৪৫), সঞ্জয় পাহান (৩০), ময়নুল ইসলাম (৪১), আয়নুল হক (৩৫), নয়ন পাহান (২৭), আরতি রানী (৪২), রূপালি পাহান (৩৮), দুলালী পাহান (৪৪), সুমিতা পাহান (১৪), ফুলন পাহান (১৪) ও ল²ী রানী পাহান (৪৫)।

 

এদের মধ্যে বিদ্যুৎ পাহান, ফুলঝাড়ি পাহান ও সঞ্জয় পাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের বাসিন্দা।

 

চিকিৎসাধীন সঞ্জয় পাহান বলেন, ‘আমরা ৪০জন আদিবাসী ও ৫জন মুসলিম শ্রমিক চারটি ব্যাটারি চালিত অটোরিকশায় রাজশাহীর মোহনপুর উপজেলায় আমন ধান রোপনের কাজ করতে যাই। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যালগ্নে সাবাই বাসস্ট্যান্ড মসজিদের সামনে একটি ভটভটি আমাদের বহনকারী অটোরিকশার গতিরোধ করে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভটভটিতে থাকা লোকজন সংঘবদ্ধ হয়ে আমাদের মারধর করে।

 

শ্রমিক ফুলঝাড়ি পাহান বলেন, ‘হামলাকারীরা আমাদের দলের সর্দার লক্ষী রানী পাহানকেও মারধর করে। এসময় তাঁর কাছে থাকা মজুরির ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। আমাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা সটকে পড়েন।

 

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা সেখান থেকে সটকে পড়েন। ওসি আরও বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট