1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর মান্দায় আবারও গরু চুরি  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁর মান্দায় আবারও গরু চুরি 

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মান্দা( নওগাঁ) প্রতিনিধি…………………………………………………………………..

নওগাঁর মান্দায় দুই সপ্তাহের ব্যবধানে আবারও একটি বকনা গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল। আজ রোববার ভোর রাতে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পশ্চিম নুরুল্লাবাদ গ্রামে গরু চুরির এই ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী রিয়াজ উদ্দিন মটু জানান, শনিবার সন্ধ্যার সময় গোয়ালঘরে একটি গাভী, একটি বকনা ও একটি বাছুর গরু তুলে চাটাইয়ের দরজা বন্ধ করে দেওয়া হয়। এর পর রাতের খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। রাতের কোন এক সময় গোয়ালঘর থেকে বকনা গরুটি চুরি করে নিয়ে যায় চোরেরা। এসময় গাভীটি ছুটে পালিয়ে যায়।

 

রিয়াজ উদ্দিন মটু আরও বলেন, ছুটে যাওয়া গাভীটি প্রতিবেশি নজির উদ্দিন বাড়িতে গিয়ে ছুটাছুটির সময় তিনি টের পেয়ে ডাকাডাকি শুরু করেন। এসময় গরু চুরির বিষয়টি জানাজানি হয়।

 

উল্লেখ্য, গত ১৪ জুলাই রাতে উপজেলার বড়বেলালদহ গ্রামের তোতা মন্ডলের বাড়ি থেকে একটি গাভী ও একই রাতে চকরামাকান্ত গ্রামের কৃষক হাছেন আলীর বাড়ি থেকে একটি বাছুর গরু চুরি যায়।

 

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট