1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর মান্দায় জানালার গ্রিল কেটে ইউনিয়ন পরিষদে চুরি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

নওগাঁর মান্দায় জানালার গ্রিল কেটে ইউনিয়ন পরিষদে চুরি

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ )প্রতিনিধি :
নওগাঁর মান্দায় জানালার গিল কেটে ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে।  শুক্রবার দিবাগত রাতে চোরেরদল পরিষদের ওই কক্ষ থেকে ল্যাপটপ, প্রিন্টার, মনিটর, ওয়াইফাই রাউটার, সিসি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল বাদি হয়ে আজ শনিবার বিকেলে মান্দা থানার একটি অভিযোগ দিয়েছেন।
প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল জানান, ‘প্রত্যেক রাতেই ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশের পাহারা থাকে। এরপরও চেয়ারম্যান কক্ষের জানালার গিল কেটে মুল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরদল। বিষয়টি জানার পর উধ্বর্তন কর্মকর্তাকে অবহিত করে থানায় অভিযোগ দিয়েছি।
ওই রাতে ইউনিয়ন পরিষদে পাহারার দায়িত্বে থাকা গ্রামপুলিশ আজাদ আলী ও ফারুক হোসেন জানান, আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করছিলাম। চেয়ারম্যান কক্ষের পেছনের দিকটা অনেকটাই নির্জন। আমরা সামনের দিকে ছিলাম। পেছনের দিকে কী হয়েছে সেটা জানি না। আজ শনিবার চেয়ারম্যান কক্ষ খোলার পর চুরির ব্যাপারে জানতে পেরেছি।’
চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী বুলেট হোসেন জানান, ‘বৃহস্পতিবার পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনিক কর্মকর্তা অফিস করে বাসায় চলে যান। আজ শনিবার সকালে পরিষদে এসে অফিস খোলার পর চুরির ঘটনা জানতে পারি। সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে ছিল। পরে দেখি পেছনের জানালার গ্রিল কাটা। এর পর সবাইকে বিষয়টি অবহিত করেছি।
এ বিষয়ে ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ‘পাহারা থাকা অবস্থায় আমার কক্ষে চুরির ঘটনায় হতবাক হয়েছি। এর বেশি আমার কিছুই বলার নেই।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি অবহিত হওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট