1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা

নওগাঁর পোরশা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
# পোরশা প্নরতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের অংশগ্রহণে জমজমাট এই আয়োজন এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মঙ্গলবার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাজ্জাদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ জয়নুল আবেদীন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
এছাড়াও পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডিএম রাসেদ ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে সকল সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলা শুরুর আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তোলে।
টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও দর্শনীয় খেলা, যা উপস্থিত দর্শকদের মাঝে আনন্দের সৃষ্টি করে। খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও দলগত পারফরম্যান্স সকলের প্রশংসা কুড়ায়।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন।
কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টটি স্থানীয় অভিভাবক, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিশুদের মেধা ও মন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট