1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় দুই আদিবাসী শিশু উদ্ধার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁর পোরশায় দুই আদিবাসী শিশু উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা(নওগাঁ)প্রতিনিধি………………………………….

নওগাঁর পোরশা থানা পুলিশ দুই আদিবাসী শিশুকে উদ্ধার করেছে। এরা দু’জন হলো উপজেলার ফুলবাড়ি বাগডাংগা গ্রামের জীবন মুর্মুর মেয়ে রুমিলা মার্ডি(১৪) ও মরিয়ম সরেন(৪)।

 

থানা সূত্রে জানাগেছ, গত ৫/২/২০২৩ ইং তারিখে মেয়ে দু’জনের মা আরতি মুর্মু তাদের মেয়ে গত ২৮/১২/২০২২ইং তারিখে হারিয়েছে মর্মে পোরশায় থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন। এর পরিপ্রেক্ষিতে থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলামের দিক নির্দেশনায় এসআই সাখোয়াত হোসেন ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে দিনাজপুরের বিরল উপজেলার পিপল্লা গ্রামের মৃতু সুরেন্দ্র নাথ রায়ের ছেলে সুদেবের বাড়ি থেকে শনিবার শিশু দু’জনকে উদ্ধার করে।

 

থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, মেয়ে দু’জন তার মায়ের উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে তারা দু’জনই পরবর্তীপুর রেল স্টেশনে ঘুরা ফেরার এক পর্যায়ে সুদেব তাদের দেখতে পায় এবং জিজ্ঞাসাবাদ করার পরে নিজ বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দেয়। এপর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিল। তাদের মায়ের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে থানা কর্তৃপক্ষ শনিবার তাদের উদ্ধার করেন এবং দুইজন মেয়েকে শনিবারই তাদের বাবা, মা’র নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান।

 

তিনি আরও জানান, তাদের বাবা-মা যে সাধারণ ডায়েরি করেছিলে তা প্রত্যাহার করেছেন এবং তাদের এবিষয়ে কোন আপত্তি নেই বলে লিখিত দিয়েছেন বলে জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট