1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক সহ নিহত ৩ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক সহ নিহত ৩

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পরেশ টুডু, পত্নীতলায় (নওগাঁ) থেকে………………………………..

পত্নীতলায় উপজেলার আমবাটি মোড়ে সড়ক দুর্ঘটনায় বাস ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ও ভ্যান চালকের মৃত্যু, আহত হয়েছেন তিন জন। শুক্রবার সন্ধ্যা আনুঃ সাড়ে ৭টার দিকে নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

জানাগেছে পত্নীতলায় উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড়ে যাত্রী নিয়ে একটি ভ্যান নজিপুর থেকে আমবাটির দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগামী বাসের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ১জন নিহত হয়। এঘটনায় আহত ৫জনকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে একজনের মৃত্যু হয় এবং ভ্যান চালকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলো সেখানে তার মৃত্যু হয়। নিহতরা সকলেই ভ্যানের যাত্রী। আহত তিন জনের অবস্থা কিছুটা ভাল রয়েছে।

 

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার পাটিচরা ইউনিয়নের পাহাড়কাঁটা গ্রামের মোঃ রাসেলের স্ত্রী সানজিনা বিবি (২৭), একই এলাকার মৃত আমজাদ হোসেনের স্ত্রী ও সানজিনার মা শরিফা বিবি (৪৫) ও উপজেলার আমিনাবাদ গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে ভ্যান চালক মিজানুর রহমান (৪০)। দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার পাটিচরা ইউনিয়নের পাহাড়কাঁটা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সামিম হোসেন (৩০), নিহত সানজিনার ছেলে মোঃ সোহান (৩) এবং মহাদেবপুর উপজেলার খাজর নাটুয়াপাড়া হরিপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (২২)।

 

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনায় কবলিত ভ্যান ও বাসটি জব্দ করা করা হয়েছে তবে ঘটনার পর বাস চালক পালিয়েগেছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট