1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় শিক্ষার্থী পেটানোর ঘটনা সমঝোতা, অভিযোগ প্রত্যাহার - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নওগাঁর পত্নীতলায় শিক্ষার্থী পেটানোর ঘটনা সমঝোতা, অভিযোগ প্রত্যাহার

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৫০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

ছবি: পরেশ টুডু

 

# পরেশ টুডু, পত্নীতলায়, নওগা…………………………..

নওগাঁর পতœীতলায় উপজেলা সদর পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কর্তৃক শিক্ষার্থী পেটানোর ঘটনায় শিক্ষার্থী ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির মধ্যে সমঝোতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে উক্ত সমঝোতা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বিরুদ্ধে থানায় করা অভিযোগ প্রত্যাহারের আবেদনও করা হয় বলে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী।

তিনি জানান, শিক্ষার্থীদের মাঝে ভুলবোঝাবোঝির জন্য উভয়ের মধ্যে মারামারি হয়। পরবর্তীতে ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক জনৈক শিক্ষার্থীকে বেধরক মারপিট করেন বলে তার বিচার চেয়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয় এবং থানায় অভিযোগ হয়। এব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকায় খবরও প্রকাশ হয়।

যেহেতু শিক্ষার্থীদের মাঝে ভুলবোঝাবোঝির জন্য উভয়ের মধ্যে মারামারি হয়েছে সেই প্রেক্ষিতে শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে আলোচনার মাধ্যমে উক্ত বিষয়টি সমঝোতা করা হয় এবং পূর্বে ঘটে যাওয়া উক্ত ঘটনার প্রেক্ষিতে থানায় করা অভিযোগ প্রত্যাহারের জন্য আবেদন করেন ঐ শিক্ষার্থীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দুলাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, আজাদ রহমান, দিলিপ চৌহান, অভিভাবক বুলবুল আহম্মেদ, আমিনুল, মোকছেদুল আলম, জাকির হোসেন, আজাদুল ইসলাম, ইমরুল কায়েশ, সাব্বির হোসেন, আব্দুল হান্নান, এস.এম গোলাম মোস্তফা সহ অন্যান্য শিক্ষক  অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ।

অভিযোগের বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি দ্বারা শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় উক্ত শিক্ষার্থীর অবিভাবক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে আমরা তদন্ত শুরু করি, কিন্তু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে ঘটনাটি মিমাংশা করায় উক্ত অবিভাবক থানায় অভিযোগটি প্রত্যাহার করে নেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট