1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেলে আগুন দিল কতিপয় যুবকেরা, মামলা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেলে আগুন দিল কতিপয় যুবকেরা, মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি…………………………….

পত্নীতলায় গত শুক্রবার সন্ধ্যায় আমন্ত্র বাজারে একটি মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত হলে স্থানীয় কিছু যুবক উক্ত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রুবেল হোসেন পতœীতলা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করে।

 

থানায় অভিযাগ সুত্রে জানা গেছে উপজেলা শিহাড়া ইউপির আমন্ত এলাকার জনৈক রুবেল হোসেন ও তার মা মর্জিনা বেগম মোটরসাইকেল যোগে আমন্ত কাঁচা বাজারের সামনে রাস্তায় একটি বাচ্চা রাস্তা পারা-পারের সময় তার মোটরসাইকেল সাথে ধাক্কা লাগে। এ সময় স্থানীয় কিছু যুবক রাসেল হক, মাসুদ রানা ও হাসান এর নেতৃত্বে আরো কয়েকজন উক্ত রুবেল হোসেনকে আটকিয়ে গালাগালি শুরু করে, পরে এলোপাতাড়ী ভাবে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে এবং মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় রুবেল হোসেন ও তার মার চিৎকারে এবং আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

 

এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা পত্নীতলা থানার এসআই রমজান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে রুবেল হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট