1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি……………………………………………

পত্নীতলায় রবিবার সকালে সাপাহার-নজিপুর সড়কের নকুচা মোড় এলাকায় মাছ  পরিবহনকারী একটি ভূটভূটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ভূটভূটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে।

 

জানাগেছে সাপাহার-নজিপুর সড়কের নকুচা মোড় এলাকায় মাছ পরিবহনকারী একটি ভূটভূটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ভূটভূটির নিচে চাপা পড়ে। এসময় স্থানীয় লোকজন পত্নীতলা ফায়ার সার্ভিসে খবর দিলে পত্নীতলা ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে উদ্ধার করলেও অতিরিক্ত রক্ত ক্ষরনের ফলে ঘটনাস্থলেই তার মৃত হয়।

 

এসময় পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পত্নীতলা ফায়ার সার্ভিস উক্ত মৃত দেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন বলে ফায়ার সার্ভিস ইনচার্জ রাইহান ইসলাম জানান। মৃত ভূটভূটি চালক আরমান হোসেন (৩০) ধামইরহাট উপজেলার আগাদ্বিগুনের এন্দোয়া গামের দেলোয়ার হোসেন এর  পুত্র বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট