1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

নওগাঁর পত্নীতলায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি……………………………………

নওগাঁ জেলা গণপূর্ত বিভাগের বাস্তবায়নে পত্নীতলায় উপজেলার নজিপুর-নওগাঁ সড়কের পুইঁয়া এলাকায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।

 

বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ -৩ আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন (সেলিম), প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট নির্মান প্রকল্প, বস্ত্র অধিদপ্তর মোঃ মাহাবুবুল ইসলাম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী, গণপ‚র্ত সার্কেল রাজশাহী মোহাম্মদ ফজলুল হক, নিবার্হী প্রকৌশলী নওগাঁ গণপ‚র্ত বিভাগ মোঃ আল মামুন হক, পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, নওগাঁ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আমিনুল হক।

 

এসময় উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী (বাবু), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, প্রকৌশলী নিরঞ্জন কুমার দেবনাথ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট