1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাট আইডিয়াল মাদরাসার উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

নওগাঁর ধামইরহাট আইডিয়াল মাদরাসার উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………..

নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট আইডিয়াল মাদরাসা’র উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর সকাল ১০ টায় ধামইরহাট থানার সামনে সাইদ কমপ্লেক্সে ধামইরহাট আইডিয়াল মাদরাসার চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার প্রধান উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

 

বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম,  ওসি মোজাম্মেল হক কাজী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রব্বানী, অধ্যক্ষ ছানাউল্লাহ নূরী, মাদরাসার সেক্রেটারী মামুনুর রশীদ, পরিচালক আবু তাহের, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম, উপদেষ্টা প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন সহ মাদরাসার বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় মাদরাসায় নিয়োগকৃত শিক্ষকদের নিয়োগপত্র প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। ধামইরহাটে এই প্রথম প্রাইভেট মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান যেটি সম্পূর্ণ ভাবে ঢাকায় কর্মরত ব্যক্তি উদ্যোগে ধামইরহাটের কিছু তরুন ও উন্নয়নকামী যুবকদের উদ্যোগে এই প্রতিষ্ঠান। যাতে আরবি ও ইংরেজি সহ প্রাথমিকের সকল সিলেবাস ও সরকারী কারিকুলামের সমন্বয়ে যুযোগপযোগী ও মান সম্মান শিক্ষা প্রদান করা হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট