1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন: ফজলুল হক মিলন এমপি রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় রাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝে মরনোত্তর সহায়তার চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশুশিক্ষার্থীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, জেলাজুড়ে ক্ষোভ; মাদ্রাসা শিক্ষক গ্রেফতার বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার কৃষকের মুখে হাসি ফুটাতে আত্রাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবিতে প্রচারাভিযান ও স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে চাহিদার চেয়ে প্রায় ৫৯ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম গরীবের আর্তনাদ শুনবে কে? বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন

নওগাঁর ধামইরহাটে হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে আবারও সভাপতি হলেন সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………….

নওগাঁর ধামইরহাটে হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আবারও সভাপতি হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান। ১৩ জুন বিকেলে একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকারের সভাপতিত্বে  কমিটি গঠন অনুষ্ঠানে  বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, মোজাম্মেল হক, আব্দুল ওহাব ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সভাপতি পদে প্রার্থী হন। পরে উপস্থিত ৮ সদস্যের সকলেই ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানকে কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত করে।

এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হরিতকীডাঙ্গা এলাকায় মিষ্টি বিতরণ করেন সাবেক ইউপি সদ্স্য রেহেনা, এনামুলহক, যুবনেতা আক্কাস আলী প্রমুখ।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র পাল, কার্যকরী সদস্য আবু হানিফ, হেলাল হোসেন, সিরাজুল ইসলাম, ফেরদৌস হোসেন, মহিলা সদস্য মাহফুজা বেগম, শিক্ষক প্রতিনিধি আব্দুল আলিম, চঞ্চল দেবনাথ, টুম্পা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।#

এডিট: আরজা/০৬

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট