1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে সাড়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রফেতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁর ধামইরহাটে সাড়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রফেতার

  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………..

নওগাঁর ধামইরহাটে বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার জাহানপুর ইউনিয়ন এলাকা থেকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ওই আসামীকে গ্রেফতার করা হয়।

 

ধামইরহাট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস.আই শফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ১০ এপ্রিল দুপুর দেড় টায় দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস গ্রামের মৃত আনছের আলী মন্ডলের ছেলে হামিদুল ইসলামকে তার বাড়ী থেকে সাড়ে ৬ কেজি গাঁজা সহ আটক করা হয়। এ সময় রবিউল ইসলাম নামে অপর মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

 

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত ব্যক্তিসহ তার নিজ বাড়ি থেকে আসামীর দেয়া তথ্যমতে মাদকসহ তাকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে, ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকার বিভিন্ন রুটে মাদক ব্যবসায়ী ও সেবীদের দৌরাতœ নিয়ন্ত্রনে বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট